ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামের এক ব্যবসায়ির ৯১ লাখ টাকা মেরে দিয়েছে প্রতারক সাহেদ: থানায় মামলা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে গাড়ী আমদানীকারক এক ব্যবসায়ীর আমদানীকৃত ২০০ গাড়ীর (সিএনজি থ্রি হুলার গাড়ী) ঢাকা শহরে চলাচলের জন্য রোড় পারমিট করে দেয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে ৯১ লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে আলোচিত রিজেন্ট হাসপাতালের মালিক ও করোনা রিপোর্ট কেলেঙ্কারীর হোতা সাহেদ করিম প্রকাশ সাহেদের বিরুদ্ধে।

আজ ১৩ জুলাই (সোমবার) বিকালে সাহেদ ও তার এক সহযোগী প্রতারকের বিরুদ্ধে সিএমপির ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলাটির বাদী হলেন- নগরীর ১৩৮০ ডিটি রোড় ধনিয়ালা পাড়াস্থ মেসার্স মেগা মোটর্স এর ম্যানেজার মো. সাইফুদ্দিন।

মামলার বিবরণে বাদী জানান, সাহেদ নিজেকে দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যাক্তি পরিচয় দিয়ে আমাদের মেসার্স মেগা মোটর্স কর্তৃক আমদানীকৃত সিএনজি থ্রি হুলার ২শ গাড়ী ঢাকা শহরে চলাচলের জন্য রোড পারমিটসহ আনুসাঙ্গিক অনুমোদন নিয়ে দিতে পারবে বলে ২০১৭ সালের ২২ জানুয়ারি থেকে ২০১৭ সালের ৭ মার্চ পর্যন্ত সময়ে দফায় দফায় নগদ ও চেকের মাধ্যমে ৯১ লাখ ২৫ হাজার টাকা নিয়ে আমাদেরকে বিটিআরসির চেয়ারম্যানের স্বাক্ষরযুক্ত একটি রোড পারমিট ধরিয়ে দেয়।  আমরা এটি নিয়ে বিটিআরসিতে যোগাযোগ করলে তারা জানায় বিটিআরসি থেকে এ ধরণের কোন অনুমোদন দেয়া হয়নি।  এটি ভুয়া অনুমোদনপত্র। পরে এ নিয়ে সাহেদের সাথে যোগাযোগ করলে সে টাকা ফেরত না দিয়ে কালক্ষেপন করে এবং রাজনৈতিক প্রভাব দেখিয়ে হুমকি ধমকি দিতে থাকে। তার হুমকিতে মেসার্স মেগা মোটর্স এর সালিক আমার জেঠাতো ভাই জিয়াউদ্দিন জাহাঙ্গীর অসুস্থ হয়ে পড়েন। তিনি বর্তমানে অসুস্থ হয়ে শয্যাশয়ী।

বাদী মো. সাইফুদ্দিন পাঠক ডট নিউজকে বলেন- আমরা টাকা উদ্ধারে অনেক চেষ্টা করেছি।  ঢাকায় গিয়ে তার (প্রতারক সাহেদের) অফিস সীলগালা করেছি।  একজন যুবলীগ নেতার মাধ্যমে টাকা ফেরত পাওয়ার চেষ্টা করেছি।  কিন্তু প্রতারক সাহেদ আমাদের কোন টাকা ফেরত দেয়নি।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদীপ কুমার দাস পাঠক ডট নিউজকে প্রতারক সাহেদ ও তার সহযোগী শহিদুল্লাহর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ৯১ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলাটি আমরা তদন্ত করে দেখছি।  ওসি বলেন, এতোদিন দুপক্ষের মধ্যে আপোষরফার চেষ্টা হয়েছে।  তাই আগে কোন অভিযোগ তারা করেনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print