ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মিরসরাইয়ে নিজ দলীয় নেতাকে কুপিয়েছে ছাত্রলীগ!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মিরসরাই চট্টগ্রাম প্রতিনিধি:
14961584_1132866390127756_267233903_n
আহত ছাত্রলীগ নেতা আকাশ।

চট্টগ্রামের মিরসরাইয়ে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে একই সংগঠনের কর্মীরা। সোমবার (৭ নভেম্বর) রাত ১১ টায় উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের চিনকিরহাট বাজারে এঘটনা ঘটে।

আহত ছাত্রলীগ নেতার নাম মোহাম্মদ আকাশ। সে হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও সম্ভাব্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আকাশ চিনকীরহাট এলাকার নুরুল ইসলামের পুত্র। বারইয়ারহাট পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন জানান, সোমবার রাতে ছাত্রলীগ নেতা আকাশ তার দৈনন্দিন কাজ শেষে চিনকিরহাট বাজার থেকে বাড়িতে যাচ্ছিল।
এসময় ৫/৭ জনের ছাত্রলীগ নামধারী একটি সন্ত্রাসীদল ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করায়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, ছাত্রলীগ নেতা আকাশের উপর হামলার ঘটনা তিনি জানেন না। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print