ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাঁশখালীতে সাঁকো ভেঙ্গে ৫ গ্রামের অর্ধলাখ মানুষের ভোগান্তি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মোঃ আবদুল জব্বার, বাঁশখালী, চট্টগ্রাম:

banskhali-%e0%a7%a7
বাঁশখালীর সরল, শীলকূপ ইউনিয়নের মধ্যবর্তী জালিয়াখালী খালের উপর নির্মিত সাকোঁ।

চট্টগ্রামের বাঁশখালীতে সাঁকো ভেঙ্গে পড়ার কারণে ৫ গ্রামের হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন। স্থানীয় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া-আসা বন্ধ হয়ে গেছে। এই সাঁকো দিয়ে পারাপার হওয়া উপজেলার সরল ইউনিয়নের জালিয়াখালী গ্রাম, ৬০ ঘর পাড়া, খালাইচ্ছ্যার পাড়া, মিনজিরীতলা থেকে এবং শীলকূপ ইউনিয়নের মনকিচর গ্রাম ও গন্ডামারা ইউনিয়নে যাতায়তকারী প্রায় ৫০ হাজার মানুষের যাতায়ত বন্ধ হয়ে গেছে।

এই সাঁকো সংলগ্ন মনকিচর গ্রামে রয়েছে মৌলানা আবু বক্কর মাদ্রাসা, আল হুমায়রা মহিলা মাদ্রাসা ও পশ্চিম মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চলিত মাসে এ সব প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা। এই সাঁকোটি ভেঙ্গে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আসা-যাওয়া বন্ধ হয়ে গেল।

banskhali-%e0%a7%a8
বাঁশখালীর সরল, শীলকূপ ইউনিয়নের মধ্যবর্তী জালিয়াখালী খালের উপর ভাঙ্গা সাঁকোটি এভাবে পড়ে আছে।

স্থানীয় জনসাধারণ বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান মৌলানা জহিরুল ইসলামকে অবহিত করলে তিনি উপজেলা পরিষদের পক্ষ থেকে সাঁকোটি মেরামত করার আশ্বাস দেন। জালিয়াখালী খালের উপর নির্মিত সাঁকোটি এলাকার গুরুত্বপূর্ণ হওয়ায় স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print