ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কুষ্টিয়ায় আ. লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কুষ্টিয়ায় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ফরিদ হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ৩০ জন।

আজ শনিবার সকালে সদর উপজেলার ভবানীপুরে এ ঘটনা ঘটে। এসময় বেশ কছিু বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়।

স্থানীয়রা জানান, গত সপ্তাহে একজনকে মারধরের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী বাদশা-রেজা মন্ডল পক্ষের সঙ্গে রাশিদুল-লাবু শকাতি পক্ষের লোকজনদের মধ্যে বিরোধ হয়। শনিবার সকালে রাশিদুল ও শকাতি পক্ষের লোকজন বাদশা এবং রেজা মন্ডলের বাড়ি ঘিরে ভাঙচুর শুরু করলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহত ফরিদ হোসেনকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। নিহত ফরিদ ময়েন ফারাজির ছেলে ও রাশিদুল-লাবু শকাতি পক্ষের সমর্থক।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print