ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে পানিতে ডুবে বোনের বিয়ের দিনে লাশ হলো ভাই

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড প্রতিনিধি

একদিকে বোনের বিয়ের উৎসব চলছে অন্যদিকে সবার অগোচরে লাশ হয়ে পড়ে আছে ভাই। বোনের বিয়ের আনন্দগণ আয়োজনে হঠাৎ নেমে এলো বিষাদের ছায়া। এমন হৃদয়বিদারক মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকার মুন্সি বাড়িতে। আগেরদিন রাতে চাচাতো বোনের বেশ ধুমধাম করে গায়ে হলুদ অনুষ্ঠান করে সালেহিন নাহিন (২২)।

পরদিন বিয়ের আনুষ্ঠানিকতা সবাই চলে গেছে ক্লাবে। গোসল সেরে নাহিন ক্লাবে যাবে। বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পাকা ঘাটে হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পানিতে পড়ে যায় সে। সেখানেই তার মৃত্যু হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটা বাজে এ ঘটনা ঘটে।

এদিকে বিয়ের ক্লাবে নাহিন না আসায় বার বার তার মোবাইল ফোনে কল করেও কোন সাড়া না পেয়ে চিন্তায় পড়ে যায় পরিবারের লোকজন। তারা বাড়িতে এসে খুঁজাখোজির এক পর্যায়ে বাড়ির পুকুরে নাহিনের মৃতদেহ ভাসতে দেখে। আনন্দের দিনে হঠাৎ পুরো রঙ্গমঞ্চে যেন বিষাদের ছায়া নেমে আসে। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। এমন একটি মৃত্যুর সংবাদে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত সালেহিন নাহিন ভাটিয়ারী বিজয় সরণী ডিগ্রি কলেজের ইন্টারের ছাত্র। সে পাক্কা মসজিদ এলাকার মুন্সি বাড়ির নাজিম উদ্দীনের পুত্র। আজ শনিবার বেলা এগারটায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print