ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এমপি বদির জামিনের বিরোধিতা করে দুদকের আপীল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

এমপি আব্দুর রহমান বদি।

নিম্ন আদালতে তিন বছর দণ্ডপ্রাপ্ত কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৬ নভেম্বর) বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক হাইকোর্ট বেঞ্চ কারাদণ্ডের বিরুদ্ধে বদির করা আপিল শুনানির জন্য গ্রহণ করে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানার রায় স্থগিত করেন হাইকোর্ট।

এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে বিচারিক আদালতে আবদুর রহমান বদিকে দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) একইদিনে হাইকোর্টে আপিল করে দুদক।

গত ২০১৪ সালের ২১ আগস্ট এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে রমনা থানায় সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক আবদুস সোবহান।

গত ২ নভেম্বর এই মামলায় ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দার তথ্য গোপনের অভিযোগে বদিকে ৩ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন আদালত। তবে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

২০০৮ ও ২০১৩ সালে নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীকে সূত্র ধরে বদির বিরুদ্ধে মামলা করা হয়েছিল। মামলার এজাহার সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় বদি জ্ঞাত আয় বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন।

এছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যের সম্পদ ক্রয় দেখিয়ে ১ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখিয়েছেন।

২০১৫ সালের ৭ মে দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ আদালতে বদির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ওই বছরের ৮ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দার তার বিরুদ্ধে চার্জ গঠন করেন। অভিযোগ শুনানি শেষে গত ২ নভেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দারের আদালত এই মামলার রায় দেন।

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print