ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শুরু সাকিবদের

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

02-3
.

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্বে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) চট্টগ্রামে ১৯ রানে জয় পেয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেজয়ের জন্য ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৯ রানে শেষ হয় তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস ইনিংস।

এর আগে এদিন দুপুর ১টায় শুরু হয় এ ম্যাচটি। এতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস। ফলে প্রথমে ব্যাটিং করে ১৪৮ রান তোলে ঢাকা।

ঢাকার পক্ষে ব্যাক্তিগত সর্বোচ্চ রান এসেছে মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে। ২৬ বলে ২ চার ও ২ ছক্কার সাহায্যে ৩৫ রান করেছেন তিনি। এছাড়া দলটির ওপেনার মেহেদি মারুফ সংগ্রহ করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান। ২০ বলে ৬ চার ও ১ ছক্কার সাহায্যে এই রান করেছেন তিনি। এছাড়া ১৪ বলে ৩ চারের সাহায্যে ২০ রান করেছেন নাসির হোসেন।

চিটাগাংয়ের পক্ষে ৩ টি করে উইকেট নিয়েছেন তিমাল মিলস ও মোহাম্মদ নবী।

প্রসঙ্গত, চট্টগ্রাম পর্ব থেকেই ম্যাচের সময় কিছুটা এগিয়ে নিয়ে আসা হয়েছে। দুপুরের ম্যাচটি এক ঘণ্টা আর সন্ধ্যার ম্যাচটি সোয়া এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

এদিকে ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সাকিবের ঢাকা। আর ঢাকার মুখোমুখিই হবে তামিমের চিটাগাং। তবে তামিমের দলের অবস্থা খুব একটা ভালো নয়। তারা পরপর তিন ম্যাচে হেরে সাত দলের মধ্যে পয়েন্ট টেবিলে ষষ্ঠস্থানে রয়েছে। আর এই ম্যাচ দিয়েই ঘরের মাঠে জয়ের ধারায় ফিরতে চায় চিটাগাং।

ঢাকা ডায়নামাইটস একাদশ : মেহেদী মারুফ, কুমার সাঙ্গাকারা, নাসির হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক সৈকত, আলাউদ্দিন বাবু, ডোয়াইন ব্রাভো, ম্যাট কুলস, সেকুজে প্রসন্না, মোহাম্মদ শহীদ, সানজামুল ইসলাম।

চিটাগং ভাইকিংস একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, শোয়েব মালিক, গ্রান্ট এলিয়ট, মোঃ নবী, জহুরুল ইসলাম, নাজমুল মিলন, শুভাশিস রয়, টাইমাল মিলস, মাহমুদুল হাসান।

 

 

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print