ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শাহজালাল বিমানবন্দরে আড়াইশ’ কেজি ওজনের বোমা উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে সিলিন্ডার সদৃশ বোমা উদ্ধার করা হয়েছে। মাটি খোঁড়ার সময় প্রায় আড়াইশ’ কেজি ওজনের এই সিলিন্ডার সদৃশ বোমাটি উদ্ধার করা হয়।

আজ বুধবার বিকালে উদ্ধার হওয়া বোমাটি নিষ্ক্রিয় করতে কাজ করছে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।

বিমানবন্দর সূত্র জানায়, টার্মিনাল নির্মাণ কাজের পাইলিংয়ের সময় শ্রমিকরা মাটির প্রায় ৩ মিটার গভীরে সিলিন্ডারের মতো বোমা দেখতে পায়। বিষয়টি তারা কর্তৃপক্ষকে জানায়। সঙ্গে সঙ্গেই বিষয়টি বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানায় কর্তৃপক্ষ। তারা ঘটনাস্থলে এসে নিশ্চিত করে এটি একটি বোমা। যার ওজন ২৩০ কেজি।

তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, সিলিন্ডারটির ভেতরে রয়েছে সক্রিয় বিস্ফোরক। বোমাটি নিষ্ক্রিয় করতে বিমান বাহিনীর ময়মনসিংহ রসুলপুর ঘাঁটিতে ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া টার্মিনালে কর্মরত কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print