ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিয়ের অনুষ্ঠানে মেয়েদের ছবি তোলা নিয়ে বিরোধ, ১০ জনকে কুপিয়ে আহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে বিয়ের অনুষ্ঠানে মেয়েদের ছবি তুলতে বাধা দেয়ার ১০ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে সোনাইমুড়ী থানায় মামলা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার হীরাপুর গ্রামের মোস্তফা চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানাযায়, ওই গ্রামের মোস্তফা চেয়ারম্যানের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে মেয়েদের ছবি তুলতে চায় একই বাড়ীর মোশারেফ নামে এক বখাটে যুবক। এতে বাধা দেয় স্থানীয় আবুল কালামের ছেলে মিলন সহ অন্যান্যরা।

বর পক্ষ কনে নিয়ে চলে যাওয়ার পর রাতে এ নিয়ে মোশারেফের সাথে কথাকাটি হয়। একপর্যায়ে মোশারেফ ১০/১২ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে কালামের ছেলে মাহফুজুর রহমান (২৬),নুর নাহার (৬০), আবুল কালাম (৪৯), কুলসুম আক্তার (১৯) সহ অন্তত ১০ জনকে কুপিয়ে জখম করে। এদের মধ্যে মাহফুজুর রহমান ও নুর নাহারকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি কারা হয়। পরে নুর নাহারের অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

এছাড়া আবুল কালাম ও কুলসুম আক্তারকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print