ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে দুই শীপ ব্রেকিং ইয়ার্ডকে ৪ লক্ষ টাকা জরিমানা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
পরিবেশ দুষনের দায়ে সীতাকুণ্ডে দুইটি শীপ ব্রেকিং ইয়ার্ডকে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল। ইয়ার্ড দুইটি হচ্ছে কিং স্টিল (শীপ ব্রেকিং ইয়ার্ড) ও এস এইচ এন্টারপ্রাইজ (শীপ ব্রেকিং ইয়ার্ড)। সোমবার (২৮ ডিসেম্বর) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ দুষনের দায়ে উক্ত দুই ইয়ার্ডকে ২ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। তিনি বলেন, উক্ত দুই প্রতিষ্ঠান পুরাতন জাহাজ কাটতে গিয়ে পরিবেশ দুষন করেছে। এই অপরাধে উক্ত দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে দুই প্রতিষ্ঠানকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print