ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাউজানে দুই তরুণীসহসহ ৫ ভুয়া সাংবাদিক গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রামের রাউজানে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন পাঁচ ভুয়া সাংবাদিক।  সোমবার বিকেলে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতলা এলাকায় তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ।

আটককৃতরা হলে মায়মনসিংহ জেলার শাপলা থানার খোকন আলীর ছেলে আল আমিন আহমেদ (৩৫), গফরগাঁও থানার সিরাজুল ইসলামের মেয়ে আরিফা আফরোজ (২০), বালুকা থানার সৈয়দ আবদুর জব্বারের মেয়ে সৈয়দা জবা (২২), একই এলাকার মাছুম হাসান (৩৫) এবং কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার হাশেম মজুমদারের ছেলে গাড়ি চালক ইলিয়াছ মজুমদার (৫৫)।

রাউজান থানার পুলিশ জানায়, আটককৃতরা একাধিক ইটভাটায় চাঁদাবাজি করেন। ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে তারা মাইক্রোবাসের সামনে দৈনিক বর্তমান কথা ও দেশটিভি বাংলার স্টিকার লাগান। মুঠোফোনের পেছনে নিউজ বাংলা টিভি এবং গলায় জবস টিভি ও দেশকাল পত্রিকার কার্ড ঝুলিয়ে তারা চাঁদাবাজি করেন। অথচ নিজের নাম ও পত্রিকার নামও ঠিকমতো লিখতে পারেন না তারা। দৈনিক বর্তমান কথা নামের পত্রিকার ভুয়া সাংবাদিক আল আমিন নিজেকে অষ্টম শ্রেণি পাস বলে জানান।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print