ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মেয়র কাদের মির্জার বিরুদ্ধে মানহানি মামলার আবেদন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে নোয়াখালীর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ২নং আমলি আদালতে মানহানির মামলার আবেদন করেছে এক ইউপি সদস্য ও যুবলীগ নেতা।

আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে নোয়াখালীর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ২নং আমলি আদালতে এই মানহানি মামলার আবেদন করা হয়। মামলার বাদী ১০ নং অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্য মো.রিয়াজ উদ্দিন নামের এক ব্যক্তি।

মামলায় বাদীর আইনজীবী পলাশ চন্দ্র সাহা জানান, বাদী রিয়াজ উদ্দিন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে গত ৫ জানুয়ারি দেয়া তার একটি বক্তব্যকে মানহানিকর উল্লেখ করে দণ্ডবিধির ২৯৮/৫০০/৫০১ ধারায় একটি অভিযোগ দায়ের করেছেন।

তবে কোম্পানীগঞ্জ আমলী আদালতের বিচারক বৃহস্পতিবার অনুপস্থিত থাকায় আগামী রবিবার মামলায় বাদীর জবানবন্দি রেকর্ড করার কথা রয়েছে।

মামলার আবেদনে বাদী উল্লেখ করেন, আবদুল কাদের মির্জার বক্তব্যের কারণে ভাঙ্গা উপজেলার এমপি নিক্সন চৌধুরী নোয়াখালী জেলা সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করিয়াছেন। শুধু তাই নয়। তিনি তাহার রাজনৈতিক বক্তব্য প্রদানকালে মোয়াজ্জেন আযান দিলে তখন তিনি বলেছেন যে, আযান ১০ মিনিট পরে দিলেও চলত।  এতে আমি একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে মনে করি যে,তিনি এই মন্তব্য করে পুরো ধর্মপ্রাণ মুসলিমদের উপর তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তার এই একাধিক কুরুচিপূর্ণ এবং মানহানিকর বক্তব্য প্রদান করায় স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এবং স্থানীয় উপজেলা চেয়ারম্যানের মানহানি হওয়ায় এবং ধর্মীয় অনুভূতিতে হওয়ায় আমি বাংলাদেশ যুবলীগের একজন নিবেদিত কর্মি হিসেবে আমার হৃদয়ে আঘাত হওয়ায় তাঁহার বিরুদ্ধে অত্র মামলা দায়ের করিলাম। তবে আদালত এখনো কোনো আদেশ দেননি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print