ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সোমবার চট্টগ্রামে করোনা শনাক্ত ৫৭ জন: টিকা নিয়েছেন ২১ হাজার ৪৮৭ জন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

গতকাল সোমবার চট্টগ্রামে ১ হাজার ৮৮৩টি নমুনা পরীক্ষায় ৫৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪ হাজার ২৭ জন।এইদিন চট্টগ্রামে করোনা টিকা নিয়েছেন ২১ হাজার ৪৮৭ জন। এনিয়ে চট্টগ্রামে মোট টিকা নিয়েছে ৯৬ হাজার ৩৯০ জন।

আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।নতুন শনাক্তদের মধ্যে নগরীর ৫০ জন এবং উপজেলায় ৭ জন। টিকা নিয়েছেন নগরীর ১০ হাজার ৫৪ জন এবং উপজেলা ১১ হাজার ৪৩৩ জন।

গতকাল কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৭টি ল্যাবে ১ হাজার ৮৮৩টি নমুনা পরীক্ষার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৬ টি নমুনা পরীক্ষায় ২ জন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ১ হাজার ১৮৪ টি ১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৩৭৪ টি নমুনা পরীক্ষায় ১৭ ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৩টি নমুনা পরীক্ষায় ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩১ টি নমুনা পরীক্ষা করে ৯ টি, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৪৮টি নমুনা পরীক্ষা করে ১০টি এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬টি নমুনা পরীক্ষা করে ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১১ টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা শনাক্ত হয়নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print