ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

20161123_105643_resized_1
ছবি: ইমরান আহমেদ রাজু।

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার রহমান নগর এলাকায় গার্মেন্টস শ্রমিকদের মারধোর ও চাঁদ আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গার্মেন্টস শ্রমিকরা।

আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে পলিটেকনিক মোড়ে আনোয়ার ড্রেস মার্ক গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

20161123_110210_resized_1
.

সরেজমিনে দেখা যায়, নগরীর ২ নাম্বার গেইট এলাকা থেকে পলিটেকনিক মোড় হয়ে বায়েজিদ বোস্তামী সড়ক বন্ধ করে রেখেছে আন্দোলনরত হাজার হাজার শ্রমিকরা। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে চট্টগ্রাম হাটহাজারী সড়কে। এসময় রোগী বহন করা একটি সিএনজি অটোরিকশাকে ভাঙচুর চালায় শ্রমিকরা।

আন্দোলনরত নারী  শ্রমিক সাজেদা  জানান, সরকার দলের স্থানীয় কিছু সন্ত্রাসী দীর্ঘদিন যাবত্ গার্মেন্টস শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছেন। চাঁদা দিতে দেরি হলে তারা শ্রমিকদের মারধোর করে। আজ সকালে স্থানীয় সন্ত্রাসীরা কয়েকজন গার্মেন্টস ইনচার্জ ও কয়েকজন শ্রমিককে মারধর করে আহত করেছে চাঁদার দাবীতে।

তিনি বলেন, আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই বলে সড়ক অবরোধ করছি।

20161123_110634_resized_1
.

পোষাক শ্রমিক পারভেজ জানান, পলিটেনিক্যাল এলাকার ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীর পরিচয় দিয়ে প্রতিমাসে শ্রমিকদের বেতন থেকে একহাজার/পাঁচশ টাকা করে চাঁদা নিয়ে যায়। দিতে না চাইলে তারা রাস্তাঘাটে মারধর করে, ধরে নিয়ে যায় নারী শ্রমিকদের নাজেহাল করে। পুলিশকে জানিয়ে কোন লাভ হয় না।

এ বিষয়ে জানতে চাইলে বয়েজিদ বোস্তামী থানার ওসি মো: মহসিন সড়ক অবরোধের বিষয়টি স্বীকার করলেও তিনি জানান যেখানে সড়ক অবরোধ হয়েছে এটি খুলশী থানা এলাকায় পড়েছে।

তবে খুলশী থানার ওসি নেজাম উদ্দিনের অফিসিয়াল মোবাইলে বার বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি। থানার ডিউটি কর্মকর্তা জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print