ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মুক্ত মাহমুদুর রহমান, ১৩১৯ দিনের বন্দিদশার অবসান

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

15095558_1264401610289674_9121413883025551391_n
মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান।

অবশেষে মুক্তি পেলেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। ১৩১৯ দিনের বন্দিদশা থেকে আজ বুধবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ০৮ মিনিটে গাজীপুরের কাশিমপুরের কারাগার-২ থেকে তিনি জামিনে ছাড়া পান।

কাশিমপুর কারাগার থেকে দৈনিক আমারদেশ পত্রিকার চট্টগ্রাম ব্যূরো প্রধান প্রবীণ সাংবাদিক জাহিদুল করিম কচি পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কাশিমপুর কারাগার-২ এর জেলার নাশির আহমেদ জানান, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই বাছাই শেষে দুপুর ১টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

এসময় কারা ফটকে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ.জে.এম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, ইঞ্জিনিয়ার আনহ আক্তার, কলামিস্ট ফরহাদ মাজহার, বিএফইউজের সাবেক মহাসচিব রুহুল আমিন গাজী, বর্তমান মহাসচিব এম আব্দুল্লাহ, সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি, বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, শিক্ষা বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম,  সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আফজাল হোসেন সবুজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মজিবুর রহমান, ডা. মাজহারুল আলম, গাজীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি হালিমুজ্জামান ননি ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা নুরুসহ বিএনপি, অঙ্গ সংগঠন ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগের মাধ্যম স্কাইপিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক বিচারকের কথিত কথোপকথন পত্রিকায় প্রকাশের অভিযোগে ২০১২ সালের ১৩ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালতে মাহমুদুর রহমান ও পত্রিকাটির প্রকাশক মো. হাসমত আলীর বিরুদ্ধে এ মামলা করা হয়।

২০১৩ সালের ১১ এপ্রিল এই মামলায় মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে প্রায় ৭০টি মামলা দিয়েছে সরকার।

 

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print