ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সন্দ্বীপে আক্কাস হত্যা মামলার রায়ে সব আসামী খালাস

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

adalot_19673_1469028644
.

চট্টগ্রামের সন্দ্বীপে চাঞ্চল্যকর  আক্কাস উদ্দিন হত‌্যা মামলায় সব আসামি বেকসুর খালাস পেয়েছেন। উপজেলার গাছুয়া ইউনিয়নে ২৩ বছর আগে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। খালাস পাওয়া ৮ জনের মধ্যে মামলা চলাবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে।

আজ রবিবার দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম এর আদালতের এ রায় ঘোষণা করেন।

খালাস পাওয়া ৮ আসামীরা হলেন, গাছুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, দফাদার শাহজাহান হক, চৌকিদার আবুল কাসেম, চৌকিদার ফয়েজ উদ্দিন আহমেদ, চৌকিদার মো. সিদ্দিক, মেম্বার আশরাফ উদ্দিন, মেম্বার মোমিনুল হক ফেরদৌস ও চৌকিদার সাফিউল হক। তাদের মধ‌্যে শফিকুলসহ প্রথম তিনজন বিচার চলার মধ‌্যেই মারা গেছেন।

আসামী আশরাফ উদ্দিন ও মোমিনুল হক ফেরদৌস জামিনে আছেন। পলাতক আছেন মো. সিদ্দিক ও সাফিউল হক। চৌকিদার ফয়েজ বর্তমানে কারাগারে রয়েছেন।

মামলা পরিচালনাকারী সরকার পক্ষে নিযুক্ত এপিপি অজয় বোস এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের সময় নির্ধারিত ছিল। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণা করে।

আদালত বলেছে, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হল।

দীর্ঘ ২৩ বছর ধরে ঝুলে থাকা এ মামলার বিচার শেষ করতে তিন মাস সময় বেঁধে দিয়েছিল হাই কোর্ট। ওই সময়ের মধ‌্যেই বিচার শেষ করে রায় দিয়েছেন আদালত।

মামলার  বিবরণে জানাগেছে, ১৯৯৩ সালের ৪ অগাস্ট সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নে ১৫ হাজার টাকা চুরির অভিযোগে যুবকআক্কাস উদ্দিনকে (৩০) পিটিয়ে হত্যা করা হয়।

জানাগেছে, আবুল কাশেম নাসে এক ব্যাক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা চুরির অভিযোগে গাছুয়া ইউনিয়নের সেই সময়ের চেয়ারম্যান শফিকুল আলমের বাড়িতে ডেকে নিয়ে  দুইদফা আক্কাসকে মারধর করা হয়। এতে তার মৃত্যু ঘটে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print