ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফেনীতে বন্ধ ঘরে মিলল ট্রাফিক পুলিশ ইন্সপেক্টরের পচা লাশ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ফেনীর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শফিউল আজম শফিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে শহরের মধ্যম চাড়িপুর এলাকার চৌধুরীপাড়ার আশিক মঞ্জিল থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, ট্রাফিক ইন্সপেক্টর শফিউল আজম একাই ঘরে থাকতেন। তার পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন।

শুক্রবার রাতে শফিউল আজম নিজ কর্মস্থল থেকে ভাড়া বাসায় ফিরেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার বিকালে বাসা থেকে পচা দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক মনির আহম্মদ বাইরে থেকে ঘরের দরজা বন্ধ দেখেন। এ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে থানা পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, সিআইডি, পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে মৃত্যুবরণ করতে পারেন। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শফিউল আজমের বাড়ি টাঙ্গাইল জেলায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print