ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সেতুমন্ত্রীর বাড়ির সামনের থেকে ককটেল ও কার্তুজ উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নোয়াখালী জেলা প্রতিনিধি:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার গ্রামের বাড়িতে সামনের সড়কের পাশ থেকে দুটি অবিস্ফোরিত ককটেল, দুটি চকলেট বোমা, একটি কার্তুজের খোসা উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের বসুরহাট-দাগনভূঞা আঞ্চলিক সড়কের ৫ফুট পশ্চিম থেকে এই গুলো উদ্ধার করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  সেতুমন্ত্রীর গ্রামের বাড়ির সামনের বসুরহাট-দাগনভূঞা আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে ৫ফুট পশ্চিম থেকে দুটি অবিস্ফরিত ককটেল,দুটি চকলেট বোমা, একটি কার্তুজের খোসা জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।  বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, গত (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সেতুমন্ত্রী ও কাদের মির্জার বসুরহাট পৌরসভার রাজাপুরের গ্রামের বাড়িতে প্রতিপক্ষের বিরুদ্ধে ককটেল হামলার অভিযোগ তুলেন কাদের মির্জার ছোট ভাই সাহাদাত হোসেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print