ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা শামসুল হকের ইন্তেকাল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বিএনপির চেয়ারপার্সনের নিরাপত্তা ফোর্সের সাবেক সদস্য, চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য, যুবদলের কেন্দ্রীয় ক‌মি‌টির সা‌বেক সদস্য শামসুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার (৮ জুন) সকাল ৯ টা ৩০ মি‌নি‌টে হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে তিনি ঢাকা উত্তরার এক‌টি বেসরকারী হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থ‌ায় ই‌ন্তেকাল ক‌রেন বলে নিশ্চিত করেন নগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।  নগরীর এনায়েত বাজার (জুবলী রোড) এলাকার মরহুম আজিজুল হকের ছেলে। মৃত্যুকালে ৩ ছেলে স্ত্রী ও বহু আত্মীয় স্বজন রেখে যান।

আজ রাত ৯ টায় এনায়েত বাজার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুম শামসুল হকের জানাজা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে দলের নিবেদিত প্রাণ ও কারা নির্যাতিত নেতা শামসুল হক এর মৃত্যু‌তে গভীর শোক প্রকাশ করেছেন নগর বিএন‌পির আহবায়ক চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সদস্য স‌চিব আবুল হা‌শেম বক্কর, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার মীর হেলাল।

পৃথক পৃথক দেয়া বিবৃতিতে নেতৃবৃন্দ শামসুল হক এর মুত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান রাব্বুল আলামীন দরবারে প্রার্থনা ক‌রেন তি‌নি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print