ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডের রেললাইন থেকে সিএন্ডএফ কর্মকর্তার লাশ উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: 
সীতাকুণ্ডে রেল লাইন থেকে গোলাম মোহাম্মদ (৬২) নামের এক সিএন্ডএফ কর্মকর্তার লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

আজ মঙ্গলবার (৮জুন) সকাল ৯টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ স্কুলের পিছনে রেল লাইন থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত গোলাম মোহাম্মদ নোয়াখালীর সেনবাগ থানার কাদরা গ্রামের মৃত মোঃ মুছা মিয়ার পুত্র।

স্থানীয়রা জানায়, সকালে রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেয়। ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নুরুল হুদা লাশটি উদ্ধার করেন।

পুলিশ ও পরিবারের ধারণা গোলাম মোহাম্মদকে কেউ অপহরণ করে হত্যার পর লাশ রেললাইনে ফেলে যায়।

.

নিহত গোলাম মোহাম্মদের শালা মোঃ তাহের বলেন, আমার দুলাভাই গতকাল (সোমবার) সকালে হালিশহর ফইল্লাতলি এলাকার বাসা থেকে অফিসের উদ্দেশ্য বের হওয়ার পর থেকে তার কোন খবর পাচ্ছিলাম না। উনার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।  এব্যাপারে হালিশহর থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়।  আজ সকালে রেলওয়ে পুলিশের মাধ্যমে জানতে পারি ভাটিয়ারী রেললাইনে উনার লাশ পাওয়া গেছে।

এসআই নুরুল হুদা বলেন, রেললাইনের পাশে একটি লাশ পড়ে আছে এমন সংবাদ পেয়ে আমরা লাশটি উদ্ধার করি। উক্ত ব্যক্তির পা দুইটি ভাঙা, মাথায়ও আঘাতের চিহ্ন রযেছে। লোকটি সিএন্ডএফ এ চাকরী করেন বলে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print