ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কক্সবাজারে দুই লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক ১৫

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

image_111886_0
.

কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন থেকে দুই লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ ১৫ জনকে আটক করেছে কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার সকালে টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূল থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাফিউর রহমান বলেন, গতকাল  রাতে সেন্টমার্টিনের অদূরে ছেঁড়া দ্বীপসংলগ্ন সাগরে একটি মাছ ধরা ট্রলারকে সন্দেহ হয় কোস্টগার্ডের। এ সময় কোস্টগার্ড ধাওয়া করলে ট্রলার ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে ওই ট্রলারে তল্লাশি চালিয়ে এক লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে কোস্টগার্ড।

আলাদা ঘটনায় ছেঁড়া দ্বীপের দেড় নটিক্যাল মাইল দক্ষিণে অপর একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ওই ট্রলারে থাকা ১৫ পাচারকারীকে আটক করে কোস্টগার্ড।

অন্যদিকে, বিজিবি আলাদা দুটি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এর মধ্যে কক্সবাজারের টেকনাফের নাফ নদীর ৫ নম্বর স্লুইসগেট পয়েন্ট থেকে ২০ হাজার এবং কেরুনতলী পয়েন্ট থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। দুটি অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print