ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় শ্রমিক আহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামর সীতাকুণ্ডে লােহার প্লেটের আঘাতে মাে.ইদ্রিস আলী (৩২) নামের এক শিপব্রেকিং ইয়ার্ড শ্রমিক গুরুতর আহত হয়েছে।  আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জােড়াআমতল এলাকায় সাগর উপকূলে অবস্থিত কামাল উদ্দিনের মালিকানাধীন জনতা শিপব্রকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।  আহত ইদ্রিস মাগুরা জেলার বাহারবাগ থানার বাবর আলীর পুত্র।

শিপব্রকিং ইয়ার্ড শ্রমিকদের তথ্যমত, দুপুর স্ক্র্যাপ জাহাজে কার্টিং এর কাজ করার সময় হঠাৎ লােহার প্লেট ছিটকে পড়ে কার্টারম্যান ইদ্রিসের মাথার উপর। এতে মাথা ফেটে গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার পর শ্রমিকরা তাকে উদ্ধার করে স্থানীয় ভাটিয়ারী বিএসবিএ হাসপাতাল নিয়ে যায়। কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে চমেক হাসপাতােল প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ইয়ার্ডে দুর্ঘটনায় শ্রমিক আহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানা হয়েছ। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print