ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জিয়ার মাজার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া উচিত- হাছান মাহমুদ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

akbar-vay-01জিয়ার মাজার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি রাজধানীর চন্দ্রিমা উদ্যানের কবরে জিয়ার লাশ আছে কি না-সরকারকে যাচাই করার আহ্বান জানান। এবং সেখানে লাশ পাওয়া না গেলে তা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া উচিত বলে মত প্রকাশ করেন।

হাছান মাহমুদ বলেন, নতুন প্রজন্ম জানে না ১৯৪৭ পর থেকে দীর্ঘ ৯ বছর পাকিস্তান সংবিধান ছাড়াই চলছিল। তার পর সোহরাওয়ার্দীর হাত ধরে পাকিস্তানের সংবিধান রচিত হয়। শহীদ সোহরাওয়ার্দী জাতি ও আওয়ামী লীগের অহংকার ও দেশের গর্ব। আওয়ামী লীগের ইতিহাস বাদ দিয়ে জাতীয় ইতিহাস সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সংগঠনের উপদেষ্টা আলহাজ হাসিবুর রহমার মানিক, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল, বাংলাদেশ শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সংগঠনের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ্, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print