ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঢাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আসাদুল হক জুয়েল নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বারিধারা জিএ ব্লকের জাপান স্কুলের পাশ থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার জুয়েল পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য।

এর আগে গত বৃহস্পতিবার আসাদুল হক জুয়েলের বিরুদ্ধে ভুক্তভোগী নারী রাজধানীর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘদিন থেকে ওই নারী ঢাকায় বসবাস করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গৃহবধূর সঙ্গে জুয়েল প্রেমের সম্পর্ক তৈরি করে একাধিবার ধর্ষণ করে। তাদের মধ্যে কথোপকথন মোবাইলে রেকর্ড করে জুয়েল ওই নারীকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। এ ঘটনা জানিয়ে ওই নারী ভাটারা থানায় একটি মামলা করার পর পুলিশ জুয়েলকে গ্রেফতার করে।

আসাদুল হক জুয়েলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print