ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

যশোর থেকে বগুড়ায় বদলি, মনোরোগ বিশেষজ্ঞের আত্মহত্যা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুস সালাম সেলিম (৫৫) ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম। শনিবার সকাল ৮টায় যশোর শহরের বিমান অফিস পাড়া এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ডা. সেলিমের স্ত্রী মনিরা বেগম জানান, সকালে তিনি রান্না করছিলেন। ওই সময় তিনি (ডাক্তার সেলিম) ঘরের কার্নিশে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সম্প্রতি তাকে যশোর জেনারেল হাসপাতাল থেকে বগুড়া শজিমেকে বদলি করা হয়। তিনি সেখানে যেতে চাননি। মাস তিনেক ধরে ডা. আব্দুস সালাম সেলিম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এসব কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে তিনি মনে করছেন।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, তিনি কী কারণে বা কোন হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নিলেন তা এখনও পরিষ্কার নয়। তবে তার লাশ ময়নাতদন্ত করা হয়েছে এবং এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

বগুড়া শজিমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল আলম জুয়েল বলেন, ডা. সেলিমের মৃত্যুর খবর পেয়েছি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print