ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

তালেবানের সঙ্গে কাজ করতে আগ্রহী আমেরিকা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতেই তালেবানের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানাল আমেরিকা। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন এই আগ্রহের কথা সংবাদ মাধ্যমকে জানান।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানয়েছে, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন রোববার এক সাক্ষাৎকারে বলেন, তালেবানের সঙ্গে কাজ করতে প্রস্তুত আমেরিকা, তবে তার আগে তাদের নিশ্চিত করতে হবে যে সেদেশে কোনোভাবে মানবাধিকার লঙ্ঘিত হবে না। বিশেষ করে নারীদের অধিকার কোনোভাবে খর্ব করা হবে না। পাশাপাশি জঙ্গিদেরও কোনোভাবে সেদেশে আশ্রয় দিতে পারবে না তালেবান।

এদিকে, রাজধানী কাবুল দখলের পর আফগান যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে তালেবান।
রোববার তালেবানের রাজনৈতিক কার্যালয়ের কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখপাত্র মোহাম্মদ নায়েম বলেন, আফগানিস্তানের সব রাজনৈতিক নেতার সঙ্গে আলোচনায় বসার জন্য তালেবান প্রস্তুত। আফগান রাজনৈতিক নেতাদের প্রয়োজনীয় সুরক্ষার নিশ্চয়তাও দেবে তালেবান। তালেবান বিচ্ছিন্নভাবে থাকতে চায় না। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়।

এরই মধ্যে নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে তারা। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক চায় বিদ্রোহী গোষ্ঠীটি।

এর আগে রাজধানী কাবুল ‘পতনের’ মুখে দেখে, দেশ থেকে পালিয়ে তাজিকিস্তানে চলে গেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। আর সেখানে গিয়ে তিনি তালেবানকেই বিজয়ী ঘোষণা করেছেন তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print