ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আফগানিস্তানে ভারতীয় সেনা উপস্থিতির পরিণতি ভালো হবে না: তালেবান

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

আফগানিস্তানের উন্নয়ন কাজে সহযোগিতা ও মানবিক ত্রাণ পরিচালনা করায় ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তালেবান। একইসঙ্গে দেশটিতে সামরিক তৎপরতা চালানোর ব্যাপারে নয়াদিল্লিকে হুঁশিয়ার করে দিয়েছে তারা।

তালেবান মুখপাত্র সোহেল শাহিন এক সাক্ষাৎকারে বলেছেন, আফগানিস্তানে ভারতীয় সেনা উপস্থিতির পরিণতি ভালো হবে না। ভারতীয়রা আফগানিস্তানে অন্যান্য দেশের সামরিক উপস্থিতির পরিণতি স্বচক্ষে দেখেছেন।তবে তিনি কেনো আফগানিস্তানে সম্ভাব্য ভারতীয় সেনা উপস্থিতির কথা বললেন তা স্পষ্ট নয়।

একইসঙ্গে শাহিন বলেন, আফগানিস্তানের অবকাঠামো নির্মাণ, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, পুনর্গঠন ও জনকল্যাণে ভারত যেসব কাজ করেছে সেজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই।

গত দুই দশকে আফগানিস্তানের অবকাঠামো নির্মাণ কাজে কয়েকশ’ কোটি ডলার খরচ করেছে ভারত।

তালেবান ক্ষমতা গ্রহণ করলে বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে সে সম্পর্কেও কথা বলেন তালেবান মুখপাত্র। তিনি বলেন, কূটনীতিকদের ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার; তাদের কোনো ক্ষতি আমরা করব না।

সাক্ষাৎকারে উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে তালেবানের সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করেন সোহেল শাহিন। তিনি বলেন, ভারতসহ অন্য কোনো দেশে হামলা চালানোর কাজে আফগানিস্তানের ভূমি ব্যবহার করার অনুমতি দেবে না তালেবান

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print