ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কুমিল্লায় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাটাজঙ্গল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রবিবার (১৭ অক্টোবর) তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহতরা হলেন- জেলার আদর্শ সদর উপজেলার রত্নাবতী গ্রামের আছমত আলীর ছেলে আবু সাঈদ (৫০) ও তার স্ত্রী রুমি আক্তার (৪২)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কোম্পানীগঞ্জ অভিমুখি তিশা গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস বুড়িচং উপজেলার কাটাজঙ্গল এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি যাত্রী আবু সাঈদ ও তার স্ত্রী রুমী আক্তার ঘটনাস্থলে নিহত হন। এ দুর্ঘটনায় সিএনজি চালকসহ আরও দুইজন গুরুতর আহত হন। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হাইওয়ে ময়নামতি ক্রসিং থানার এসআই খোরশেদ আলম জানান, রাতেই নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print