ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মীরসরাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের মীরসরাইয়ে পুকুরে ডুবে মাহির তাজওয়ার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম মিঠানালা গ্রামের রিয়াজ উদ্দিন ভূঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটেছে। নিহত তাজওয়ার ওই বাড়ির মীর হোসেনের পুত্র।

শিশু তাজওয়ারের চাচা বেলাল উদ্দিন জানান, সকালে সবার চোখে ফাঁকি দিয়ে তাজওয়ার নিখোঁজ হয়ে যায়। এরপর সবাই খোঁজাখুঁজি করে ঘরের পাশের পুকুরে তার দেহ ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত মিঠাছরা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাশেম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিভাবকদের আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন। শিশুদের চোখে চোখে রাখার পরামর্শ দেন তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print