ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নোয়াখালীতে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তাহমিনা আক্তার সনিয়া (১৯) খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের তুফানী বাড়ির আবুধাবি প্রবাসী জহির উদ্দিনের মেয়। সে উপজেলার আবদুল ওয়াহাব ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল।

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে চাটখিল খিলপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহ উদ্ধার করে। এর আগে একই দিন সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের অগোচরে সে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত সনিয়া একজন মানসিক রোগী ছিল। সে একেক সময়, একেক ধরনের কথা বলতো। গ্রাম্য ডাক্তার এবং কবিরাজ দিয়ে বিগত ৩-৪ মাস ধরে তার চিকিৎসা করালেও তার অবস্থা তেমন উন্নতি হয়নি।

চাটখিল খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মো.ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে খিলপাড়া তদন্ত কেন্দ্রে এনে রাখা হয়েছে। আজ বুধবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print