ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান বাবুলের অস্ত্রবাজি: সংবাদ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

আরফাত হোছাইন বিপ্লব  ও মোহাম্মদ মারুফ

লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের প্রকাশ্যে অস্ত্রবাজির নিউজ করায় চট্টগ্রামের লোহাগাড়ায় কর্মরত দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক নয়া দিগন্ত লোহাগাড়া প্রতিনিধি আরফাত হোছাইন বিপ্লব ও দৈনিক আজাদী লোহাগাড়া প্রতিনিধি মোহাম্মদ মারুফকে একটি মামলার আসামী করা হয়েছে। গত ১৪ অক্টোবর চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান, সাবেক এলডিপি নেতা জিয়াউল হক চৌধুরী বাবুলের পক্ষে মোহাম্মদ মামুন উর রশিদ নামে এক ব্যক্তি বাদী হয়ে এ মামলা দায়ের করেন। কথিত এ মামলার বাদী মামুন উর রশিদ লোহাগাড়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মওলার পাড়ার আবদুস সমদের পুত্র।

আরও খবর: লোহাগাড়ায় উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক বাবুলের প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ভিডিও ভাইরাল

জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর দুপুরে প্রকাশ্য দিবালোকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বোয়ালিয়াকুল এলাকায় সাবেক এলডিপি নেতা উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলসহ কয়েকজন অস্ত্র মহড়া দিয়ে জায়গা দখল ও ফাঁকা গুলি ছোড়ে ভয়ভীতি প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ নিয়ে দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক আজাদীসহ প্রায় সব পত্রিকা এবং টিভি চ্যানেলসমূহে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনার জেরে ক্ষোভের বশীভূত হয়ে উপজেলা চেয়ারম্যান বাবুল এ মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, দুই সাংবাদিকসহ মামলার বাকী আসামীগণ উপজেলা চেয়ারম্যানের উপর হামলা করে এবং তার কাছ থেকে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রামকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

যোগাযোগ করা হলে সাংবাদিক আরফাত হোছাইন বিপ্লব বলেন, ‘আমার বিরুদ্ধে মামলা হয়েছে শুনে অবাক হলাম। কারণ, এই মামলার আসামী সাংবাদিক মারুফ হোসেন ছাড়া অন্য কোনো আসামীকে আমি চিনিও না, জানিও না। জীবনে কোনোদিন তাদের সাথে কথাও হয়নি। এছাড়া আমি স্বপরিবারে চট্টগ্রাম শহরে বসবাস করার কারণে ঘটনার দিন এলাকায় ছিলাম না। শুধুমাত্র নিউজ প্রকাশ করার কারণে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করার লক্ষ্যে উপজেলা চেয়ারম্যান আমাদেরকে মামলায় জড়িয়েছে। এ ব্যাপারে আমরা সরকারের দায়িত্বশীল মহলের সুদৃষ্টি কামনা করছি।’

দৈনিক আজাদীর লোহাগাড়া প্রতিনিধি মোহাম্মদ মারুফ বলেন, ‘এরকম মিথ্যা ও বানোয়াট মামলা করে উপজেলা চেয়ারম্যান বাবুল সাংবাদিকদেরকে ভয় দেখাতে চান। একজন জনপ্রতিনিধির কাছ থেকে আমরা এটা আশা করি না। তার সাথে আমাদের জায়গা জমি সংক্রান্ত কিংবা অন্য কোনো বিষয়ে বিরোধ নেই। শুধু তার প্রকাশ্য অস্ত্রের মহড়ার নিউজ প্রকাশ করার কারণে তিনি আমাদেরকে মামলার আসামী বানিয়েছেন।’

এদিকে, সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক আরফাত হোছাইন বিপ্লব ও মোহাম্মদ মারুফের বিরুদ্ধে প্রতিহিংসামূলক মিথ্যা মামলা দায়ের করে সাংবাদিকধের কন্ঠরোধ করার অপ্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লোহাগাড়া সাংবাদিক ফোরামের সভাপতি এম এম আহমদ মনির, সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী এবং সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু এক বিবৃতিতে সংবাদকর্মীদের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদ ও নিন্দা জানান। নেতৃবৃন্দ বলেন, সংবাদ প্রকাশের জেরে কোনো সাংবাদিককে মামলার আসামী বানানো কোনোভাবে গ্রহণযোগ্য কাজ হতে পারে না।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print