ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাবেক এমপি আবদুল মোমিন তালুকদারের মৃত্যুদণ্ড

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি’র সাবেক সংসদ সদস্য আবদুল মোমিন তালুকদারের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন।

বগুড়ার আদমদিঘীর সাবেক এই সংসদ সদস্য পলাতক রয়েছেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় গত সোমবার আব্দুল মোমিন তালুকদারের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়।

এর আগে গত ১ নভেম্বর ট্রাইব্যুনাল এই মামলার রায় যেকোনো দিন ঘোষণা করবেন বলে আদেশ দেন। ওইদিন আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন সুলতান মাহমুদ সিমন ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আসামি পলাতক থাকায় তার পক্ষে আইনজীবী ছিলেন রাষ্ট্রীয় খরচে নিয়োজিত (ডিফেন্স লইয়ার) আবুল হাসান।

গত ৩১ অক্টোবর এই মামলায় আব্দুল মোমিন তালুকদারের বিরুদ্ধে শুনানি শেষ হয়।

এর আগে ২০১৮ সালের ৩ মে তার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print