ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জাতীয় প্রেসক্লাবের সামনে যুবদলের বিক্ষোভ সমাবেশ চলছে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ চলছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় প্রেসক্লাবের সামনের সড়কে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

বুধবার (২৪ নভেম্বর) নয়াপল্টনের দলীয় কার্যালয়ে বিএনপির যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেন। তারই অংশ হিসেবে প্রথম দিন যুবদলের এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকাল সাড়ে ৯টা থেকে যুবদল কর্মীরা ছোট ছোট মিছিল সহকারে প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছে। তারা খালেদা জিয়ার মুক্তি চাই বলে স্লোগান দিচ্ছেন। সকাল ১০টা নাগাদ সহস্রাধীক নেতাকর্মী প্রেসক্লাবের সামনের সড়ক দখলে নিয়েছেন।

ইতোমধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন যুবদলের সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, সহসভাপতি আব্দুল খালেক, সাইফুল ইসলাম ফিরোজ, সিনিয়র যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল, দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহিন, সদস্য সচিব এনামুল হক এনাম, উত্তরের সাবেক সভাপতি এসএম জাহাঙ্গীর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন হাসান প্রমুখ। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ নভেম্বর) খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সারা দেশে মসজিদে মসজিদে দোয়া মাহফিল ও ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সভা এবং ৩০ নভেম্বর বিভাগীয় সদরে সমাবেশ করবে বিএনপি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print