ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে গেছে আইএমও’র স্বাস্থ্য কেন্দ্রসহ ২০ ঘর

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা বর্ধিত মেগা ক্যাম্প-২০ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনে আইএমও পরিচালিত একটি স্বাস্থ্য কেন্দ্র ও ২০টি বসতবাড়ি পুড়ে গেছে।

আজ রবিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাইমুল হক জানান, ২০ নং ক্যাম্পের ডি ব্লক থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে কীভাবে ঘটল, তা এখনও জানা যায়নি। হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসসহ কাজ করে যাচ্ছি আমরা।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, অগ্নিকাণ্ডে বাড়িঘর ও স্বাস্থ্য সেন্টার পুড়েছে।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিস, পরে কক্সবাজার স্টেশন থেকে দুটি ইউনিট যোগ দিয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print