ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শিশুকন্যা ধর্ষণের অভিযোগে ফেনীতে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ফেনীর সোনাগাজীতে মাদরাসা পড়ুয়া শিশুকন্যা ধর্ষণের অভিযোগ উঠেছে ইমাম হোসেন মিসকিন (৪৫) নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। শুক্রবার সকালে এ ঘটনায় থানায় মামলা করেছেন অভিযুক্তের স্ত্রী ও ভুক্তভোগী শিশুর মা।

অভিযুক্ত ইমাম হোসেন উপজেলার চর সাহাভিকারি গ্রামের মিসকিন বাড়ির এনায়েত উল্যাহর ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নানার বাড়িতে থেকে মাদরাসায় পড়াশোনা করে ভুক্তভোগী শিশুটি (৮)। গত ২৭ জানুয়ারি শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে মধ্যরাতে নিজ শিশুকন্যাকে ধর্ষণ করে ইমাম হোসেন মিসকিন। এ ব্যাপারে স্থানীয় সমাজপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালামের কাছে মৌখিক অভিযোগ জানান ভুক্তভোগী শিশুর মা। তারা বিচার না করে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। এর জেরে শুক্রবার সকালে ভুক্তভোগী শিশুর মা থানায় গিয়ে তার স্বামী ইমাম হোসেন মিসকিন ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালামকে আসামি করে মামলা করেন।

সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুল আলম সরকার বলেন, বাদীর এজাহার এফআইআর করা হয়েছে। ভুক্তভোগী শিশু নিজেই ফেনীর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কামরুল ইসলামের আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print