ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চবি’র আবাসিক হলে ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সুইসাইট নোট লিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)র আবাসিক হলে এক ছাত্রী ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে এ ঘটনা ঘটেছে। সেখান থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। আত্মহত্যা করতে এ শিক্ষার্থী বেশ কয়েকটি ঘুমের ওষুধ খেয়ে ফেলেন।

চবি মেডিকেল সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডা. আইরিন পারভীন জানান, ‘সন্ধ্যা ৬টার দিকে ওই ছাত্রীকে অজ্ঞান অবস্থায় মেডিকেলে আনা হয়। পরবর্তীতে তাকে স্যালাইন ও চিকিৎসা দেওয়া হয়।’

তিনি বলেন, ‘বর্তমানে তার জ্ঞান ফিরেছে। একটু কথাবার্তাও বলছে। সে পাঁচটি সেডিল খেয়েছিল। তার বালিশের পাশে একটি চিরকুট ছিল বলে তার সহপাঠীরা জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, একজন ছাত্রী ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তার বন্ধুরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে নিয়ে আসে। এখন তার জ্ঞান ফিরেছে এবং ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছে। আমরা পরবর্তী তার আত্মহত্যার কারণ খুঁজে বের করার চেষ্টা করবো।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print