ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লালখান বাজারে যুবলীগের হামলায় একই পরিবারে ৩জন আহত, আটক ৩

,

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

,

চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার মতিঝর্না এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে চারজন আহত হয়েছেন। রবিবার রাত ১০টার দিকে মতিঝর্ণা মাছ বাজারের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করেছে। তারা স্থানীয় যুবলীগের নেতাকর্মী বলে পুলিশ জানায়।

 আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আলোচিত ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলার আসামি জাহিদের সাথে একই এলাকার কাউন্সিলর বেলাল সমর্থিত আল আমিনের সংঘর্ষ বাধে। আল আমিনের সমর্থকেরা জাহিদের বাসায় গিয়ে হামলা চালালে তার মা হোসনে আরা বেগম (৫০), ভাই মাহিম (১২) ও মো. মাহাদী হাসান (১৯) আহত হয়। তারা চমেকে চিকিৎসাধীন রয়েছেন।

আহত দুই ভাইয়ের বাবা কবির হোসেন বলেন, ‘আসামীরা প্রায়ই আমার কাছে চাঁদা দাবি করতো। চাঁদা না দিলে আমার ছেলেদের মেরে ফেলার হুমকি দিতো। তাই তাদের বিরুদ্ধে ফেব্রুয়ারির ১ তারিখ খুলশী থানায় অভিযোগ করি। নির্বাচন পরবর্তী ইস্যু এবং থানায় সে অভিযোগের সূত্র ধরে আমাদের উপর হামলা চালায়।

খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, ‘ঘটনাস্থল থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। মূলত পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। আমরা তদন্তের পর বিস্তারিত জানাতে পারব। তবে আইন শৃঙখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর থাকবে। ইতোমধ্যে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print