ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাটহাজারীতে কিশোর শাহীদুলের কান কেটে দিয়েছে প্রতিপক্ষ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

আহত কিশোর শাহীদুল ইসলাম।

চট্টগ্রামে হাটহাজারী উপজেলায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শাহীদুল ইসলাম (১৬) নামে এক কিশোরের কান কর্তনের অভিযোগ উঠেছে।

রবিবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের খীল্লাপাড়ায় এ ঘটনা ঘটেছে। আহত শাহীদুল ইসলাম একই এলাকার মোঃ মিয়ার পুত্র।

শাহীদুল ইসলামের মা কাঞ্চন বেগম জানান, দীর্ঘ দিন ধরে মাহবুব আলম ও আব্দুল সালামের সাথে আমাদের জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। আমদের মালিকীয় সম্পত্তিতে তারা গৃহ নির্মাণ ও শান্তিতে বসবাসে বাধা দিয়ে আসছে। সকালে তারা পূর্ব শত্রুতার জের আমাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে তারা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ও ধারালো অস্ত্রের আঘাতে আমার ছেলের কার্ত কর্তন করে। ছেলেকে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা এখনো শংকামুক্ত নয় বলে জানান তিনি। পুত্রের চিকিৎসা শেষে তিনি এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানান।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মাহবুব আলম বলেন.‘সকালে তাদের সাথে আমার পরিবারের অন্য সদস্যদের ঝগড়া হয়েছিল। আমি বিবাদ মিটানোর চেষ্টা করে ঘটনাস্থল ত্যাগ করি। পরে কি হয়েছিল আমি জানিনা।‘ শাহীদুলের উপর হামলার সাথে তিনি কোনভাবে জড়িত নয় দাবি করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ বেলাল উদ্দিন বলেন,‘ এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print