ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাড়ে ৩শ রোহিঙ্গাকে ফেরত পাঠালো বিজিবি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৩৪টি নৌকায় করে আসা প্রায় ৩৫০ জন রোহিঙ্গা মুসলমানকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

রাখাইন রাজ্যে নির্যাতিত হয়ে শনিবার রাত থেকে রোববার ভোর রাত পর্যন্ত নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবাহী ওইসব নৌকা বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এসময় তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

এই তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী।

আবু রাসেল সিদ্দিকী জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর হাতে নির্যাতিত হয়ে আসা এসব রোহিঙ্গা মুসলমান ৩৪টি নৌকায় করে তিনটি পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় নাফ নদীর হোয়াইক্যাং, হ্নীলা ও টেকনাফ পয়েন্টের সীমান্তের শূন্যরেখা থেকে ওইসব নৌকা মিয়ানমারে দিকে ফেরত পাঠায় টহলরত বিজিবি সদস্যরা।

তিনি বলেন, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত এসব নৌকায় প্রায় ৩৫০ জনের মতো রোহিঙ্গা ছিল। প্রতিটি নৌকায় নারী, পুরুষ ও শিশুসহ ১০/১১ জনের মতো ছিল।

তিনি আরো বলেন, রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে টেকনাফের নাফ নদীসহ সীমান্তের প্রতিটি পয়েন্টে টহল জোরদার রয়েছে।

গত ৯ অক্টোবর রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় দুর্বৃত্তদের হামলায় মিয়ানমার পুলিশ বাহিনীর ৯ সদস্য নিহত হন। এরপর থেকে ওই রাজ্যে মুসলমান বিরোধী অভিযানে নামে দেশটি সেনাবাহিনী।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মতে, মিয়ানমার সেনারা রোহিঙ্গাদের ধর্ষণ, নির্যাতন ও হত্যা করছে।

নির্যাতনের মুখে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসছে। অনেকেই এরই মধ্যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। এ ছাড়া অনেককে ফেরত পাঠানো হচ্ছে মিয়ানমারে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print