ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মালয়েশিয়া থেকে দেশে ফিরেই নিখোঁজ মীরসরাই’র মামুন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিখোঁজ আব্দুল্লাহ আল মামুন।

মালয়েশিয়া থেকে দেশে ফিরেই নিখোঁজ হয়েছেন চট্টগ্রামের মীরসরাইয়ের যুবক আবদুল্লাহ আল মামুন (২৫) গত ১৪ ডিসেম্বর ঢাকা শাহজালাল অন্তর্জাতিক বিমান বন্দরে নামার পর থেকে তার কোন খোঁজ পাচ্ছেন না স্বজনরা। দীর্ঘ ১৩ দিন ধরে নিখোঁজ থাকা প্রবাস ফেরত এ যুবক আদৌ বেঁচে আছেন কিনা তাও জানে না তার পরিবার।

নিখোঁজ মামুন মিরসরাই উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের নুরুল আবছারের ছেলে।

এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মীরসরাইর জোরালগ থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।

মামুনের পিতা নুরুল আবছার জানান, দীর্ঘদিন পর মামুন গত ১৪ ডিসেম্বর দেশে আসে। ঐদিন শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামার পর বাড়ীতে আসার উদ্দেশ্যে রওনা দেয়। রাত ৩টায় রাজধানীর শান্তিবাগ আসা পর্যন্ত মামুনের সাথে আমাদের ফোনে যোগায়োগ হয়েছে।

এর পর থেকে ফোনে আর পাওয়া যায়নি। এবং নিখোঁজ রয়েছে আমার ছেলে। পরবর্তিতে আত্মীয়স্বজন শান্তিবাগ এলাকায় খোঁজ খবর নিয়ে আর কোনো সন্ধান পাননি।

নিখোঁজ মামুন বিবাহিত, তার একটি কন্যা সন্তান রয়েছে। তার গায়ের রং শ্যমলা, একটু মানসিক ভারসাম্যহীন। যদি কেউ তার খোঁজ পান তাহলে নিকটস্থ থানা যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print