ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কুমিল্লায় বগি লাইনচ্যুত: ৩ রুটে ট্রেন চলাচল বন্ধ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কুমিল্লার বুড়িচংয়ের মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম, নোয়াখালী ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রাজাপুর রেলওয়ে স্টেশনের আউটারে এই দুর্ঘটনা ঘটে।

পরে আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ ঘটনায় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে ও শশীদল স্টেশনে তূর্ণা নিশিতা এক্সপ্রেস আটকা পড়ে আছে।

.

কুমিল্লা রেলওয়ে পথ কর্মকর্তা মো. লিয়াকত আলী মজুমদার জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেইন ভোর সাড়ে ৪টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় পৌঁছলে তিনটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে।

দুপুর ১২টার মধ্যে উদ্ধার কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print