ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পাহাড়তলী বাজারে মজুদ করা ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী বাজারের ৩টি গোডাউনে অভিযান চালিয়ে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার (৯ মে) দুপুরে পাহাড়তলী বাজারের সিরাজ স্টোরে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।

এর আগে, গতকাল রবিবার (৮ মে) চট্টগ্রামের ষোলশহর এলাকার কর্ণফুলী মার্কেটের একটি দোকানের মেঝের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৫০ বোতল সয়াবিন তেল জব্দ করা হয়েছিল। পরে স্টোরের মালিক আব্দুল হালিমকে ৪০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকরণ সংরক্ষণ অধিদপ্তর। একই দিন ফটিকছড়িতে অভিযান চাালিয়ে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল মজুদের দায়ে আকতার হোসেন নামের এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার ভূজপুর থানার বাগানবাজার দক্ষিণ গজারিয়া গ্রামে আক্তার হোসেনের বাড়িতেএ অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

.

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ বলেন, আজ সোমবার দুপুরে পাহাড়তলী বাজারের সিরাজ স্টোরের ৩টি গোডাউন থেকে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। অভিযান এখনও চলছে। অভিযান শেষে বিস্তারিত বলা হবে।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, বাজারের সিরাজ স্টোরের ৩টি গোডাউনের ১ হাজার কার্টনে ১৫ হাজার লিটার তেল গুদামজাত করে রাখা হয়। ‘আগের দামে কেনা এসব তেল বর্তমান বাজার দরে বিক্রির অপচেষ্টা করেছেন দোকান মালিক। আমরা এসব তেল জব্দ করেছি। তবে এখনও জরিমান করিনি। সার্বিক বিষয় পর্যালোচনা করে জরিমানার সিদ্ধান্ত নেয়া হবে। অভিযান এখনও চলমান।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print