ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফটিকছড়িতে ব্যবসায়ীর বাড়ী থেকে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে দুই হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার (৭ মে) রাতে উপজেলার বাগানবাজার ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামের ব্যবসায়ী আকতার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর।

তিনি জানান, ‘গো‌পন সংবাদের ভিত্তিতে খবর পাই, ব্যবসায়ী আকতার হোসেনের বাড়িতে অবৈধভাবে সয়াবিন তেল মজুত করা হয়েছে। এরপর অভিযান চালিয়ে তার বাড়ির একটি কক্ষ থেকে দুই হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। অবৈধভাবে পণ্য মজুতের অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর বিভিন্ন ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব তেল আজ (রবিবার) খোলা বাজারে বিক্রি করা হবে।’

স্থানীয়রা জানান, ব্যবসায়ী আকতার হোসেনের উপজেলার হেঁয়াকো বাজার এলাকার তার একটি মুদির দোকান আছে। দোকানে সয়াবিন তেল নেই বলে জানান তিনি। কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দাম নেওয়ার জন্য ঘরে মজুত করে রেখেছিলেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print