ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

 

.

নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নবম শ্রেণির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মৃত ইসরাত জাহান সাইমুন (১৫) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ঘর পোড়া বাড়ির আনোয়ার হোসেনের মেয়ে এবং সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ জানায়,গত মঙ্গলবার থেকে সাইমুন অসুস্থ ছিল। এ বিষয়ে পরিবারের সদস্যদের দাবি সে কি খেয়েছে তারা এ বিষয়ে কিছু জানেনা। অসুস্থ অবস্থায় আজ শুক্রবার দুপুরের দিকে সে অচেতন হয়ে পড়ে। এরপর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ বিকেল পৌনে ৫টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিষ পানে ওই কিশোরীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাস্থল থেকে পুলিশ এলে এ বিষয়ে আরো বিস্তারিত জানানো যাবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print