ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কক্সবাজারে মোস্তাক পুনরায় চেয়ারম্যান নির্বাচিত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কক্সবাজারে বিজয়ি চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহামদ চৌধুরী।

কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজার সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সালাহ উদ্দীন মাহমুদকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে দিয়ে টানা দ্বিতীয়বার কক্সবাজার জেলা পরিষদের চেয়ারে বসলেন খান বাহাদুর মোস্তাক আহামদ চৌধুরী। তিনি ৭৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্বি প্রার্থী সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ২১৯ ভোট।

প্রাপ্ত তথ্য মতে, ১নং ওয়ার্ড কুতুবদিয়ার কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে মোট ভোট ৮১। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৬৪ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ১৬ ভোট। ২ নং ওয়ার্ড মহেশখালীর ইউনুছখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট ৮৫, মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৫৪ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ১০ ভোট। ৩নং ওয়ার্ড মহেশখালীর বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট ৫৩।

তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৪১ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ০৯ ভোট। ৪নং ওয়ার্ড পেকুয়া উপজেলা পরিষদ হল রুম কেন্দ্রে মোট ভোট ৮১। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৫২ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ২৬ ভোট। ৫নং ওয়ার্ড চকরিয়া উত্তর বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট ৬৫। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ২৯ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ৩৬ ভোট।

৬নং ওয়ার্ড চকরিয়া ইলিশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট ৭৮। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৪৬ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ৩২ ভোট। ৭নং ওয়ার্ড চকরিয়ার মধ্য চকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট ৬৮। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৩৭ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ৩১ ভোট। ৮নং ওয়ার্ড চকরিয়ার ডুলাহাজারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট ৫২। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৩৪ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ১৭ ভোট। ৯নং ওয়ার্ড ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট ৬৫। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৫৮ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ০৭ ভোট। ১০নং ওয়ার্ড কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে মোট ভোট ৭১। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৫৯ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ১১ ভোট।

১১নং ওয়ার্ড রামুর এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে মোট ভোট ৫৫। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৫১ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ০৪ ভোট। ১২নং ওয়ার্ড গর্জনিয়া ফাইজুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে মোট ভোট ৫২। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৪৮ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ০৪ ভোট। ১৩নং ওয়ার্ড রামুর দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে মোট ভোট ৫৩। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৪৪ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ০৯ ভোট। ১৪নং ওয়ার্ড উখিয়া উপজেলা পরিষদ হলরুম কেন্দ্রে মোট ভোট ৮১। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৭০ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ০৭ ভোট। ১৫নং ওয়ার্ড টেকনাফ উপজেলা পরিষদ হলরুম কেন্দ্রে মোট ভোট ৮১। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৮১ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন শুন্য ভোট।

.

মোস্তাক আহামদ চৌধুরীর প্রাপ্ত মোট ভোট ৭৬৮ এবং সালাহ উদ্দী মাহমুদের মোট প্রাপ্ত ভোট ২১৯ ভোট।

এছাড়াও কক্সবাজার সংরক্ষিত নারী আসন ১ নং ওয়ার্ডে ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মশরফা জান্নাত।

কক্সবাজার সংরক্ষিত নারী আসন ২ নং ওয়ার্ডে১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আসমাউল হোসনা। নারী আসন ৩ নং ওয়ার্ডে ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রেহেনা খানম। নারী আসন ৪ নং ওয়ার্ডে ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাহমিনা চৌধুরী লুনা।

কক্সবাজার সাধারণ সদস্য পদে ২ নং ওয়ার্ডে ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ রুহুল আমিন। সাধারণ সদস্য পদে ৫ নং ওয়ার্ডে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামরুদ্দীন আহম্মদ চৌধুরী। সাধারণ সদস্য পদে ৬ নং ওয়ার্ডে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আবু তৈয়ব। সাধারণ সদস্য পদে ৭ নং ওয়ার্ডে ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাহেদুল ইসলাম। সাধারণ সদস্য পদে ৮ নং ওয়ার্ডে ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সোলতান আহম্মদ। সাধারণ সদস্য পদে ৯ নং ওয়ার্ডে ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়ে সোহেল জাহান চৌধুরী। সাধারণ সদস্য পদে ১০ নং ওয়ার্ডে ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহমুদুল করিম। সাধারণ সদস্য পদে ১১ নং ওয়ার্ডে ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সামশুল আলম মন্ডল। সাধারণ সদস্য পদে ১৪ নং ওয়ার্ডে ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবির চৌধুরী।

বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। মোট ভোটার ৯৯৫ জন। এর মধ্যে ৯৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print