ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কাল চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মেলন, শনিবার নির্বাচন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন আগামীকাল ৩০ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯ টায় ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনে নবনির্মিত বঙ্গবন্ধু বহুমাত্রিক হল উদ্বোধন করা হবে।

সম্মেলনের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। কমোডর এ ডব্লিউ চৌধুরী বীর উত্তম, বীর বিক্রম প্রধান অতিথি এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিকেল ৩ টায় দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানসমূহে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য ক্লাবের সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের প্রেস ক্লাব সভাপতি এবং সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, ক্লাবের টপ ফ্লোরে নির্মিত ডুপ্লেক্স (দ্বিতল বিশিষ্ট) ৩০০ আসনবিশিষ্ট আধুনিক থিয়েটার হল ‘বঙ্গবন্ধু বহুমাত্রিক হল’ নির্মাণে আর্থিক সহায়তা করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ।

এছাড়া এর পরদিন ৩১ ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ক্লাবের সংবাদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। সকাল ৯ টা থেকে একটানা ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print