ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফটিকছড়িতে মাদ্রাসার ছাত্রের আত্মহত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়িতে বার্ষিক পরীক্ষায় রেজাল্ট খারাপ করায় মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে মাদ্রাসার ছাত্র ছাত্র এনাম (১২) । বৃহস্পতিবার বিকালে নাজিরহাট পৌর সভার ১ নম্বর ওয়ার্ডের ননাই বাপের বাড়ীতে এ ঘটনা ঘটেছে। নিহত এনাম স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।

স্থানীয় কাউন্সিলর দিদারুল আলম জানান, নাজিরহাট পৌর সভার ১ নম্বর ওয়ার্ডের ননাই বাপের বাড়ীর মুহাম্মদ আজমের পরিবার পাশ্ববর্তী আনন্দ কমিউনিটি সেন্টারে ভাড়া বাসায় বসবাস করে আসছিল।

বৃহস্পতিবার বিকালে মুহাম্মদ এনাম (১২) মাদ্রাসার পরীক্ষার রেজাল্ট খারাপ করায় তার মা বকা দিলে সে ঘর হতে বাহির হলে তার মা দরজা বন্ধ করে দেয়। পরে সে বাসার বারান্দার গ্রীলের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। তাকে সেখান হতে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আরাফাত আজিম তাকে মৃত ঘোষনা করেন।

পরে স্বাস্থ্য কমপ্লেক্স এনামের লাশ বাড়ীতে নিয়ে যাওয়া হয়।

সংবাদ পেয়ে ফটিকছড়ি থানার এস.আই ইরফান উদ্দিন রাজিব সঙ্গীয় ফোর্স সহ বাড়ী হতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের মর্গে প্রেরণ করেছে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print