ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নতুন পুলিশ কমিশনার পেল চার মহানগর

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পুলিশ কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে। দুই ডিআইজি ও ৪ কমিশনার পদে নতুন মুখ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে চট্টগ্রাম, গাজীপুর, রংপুর ও বরিশাল মেট্রোপলিটনে নতুন পুলিশ কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব (পুলিশ-১) ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

৪ কমিশনার পদে ও ২ ডিআইজির নতুন মুখ হলেন-ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়কে চট্টগ্রামের নতুন কমিশনার, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি হিসেবে পদোন্নতি প্রাপ্ত) মোল্যা নজরুল ইসলামকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি হিসেবে পদোন্নতি প্রাপ্ত) নুরে আলম মিনাকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি হিসেবে পদোন্নতি প্রাপ্ত) সাইফুল ইসলামকে বরিশালের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া রংপুর রেঞ্জের উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) দেবদাস ভট্টাচার্যকে ময়মনসিংহ রেঞ্জে এবং রংপুরের পুলিশ কমিশনার মোহা. আব্দুল আলীম মাহমুদকে রংপুর রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print