ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ভারতে ভেজাল মদপানে ৬৫ জনের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ভারতের বিহারে ভেজাল মদপানে ৬৫ জন মারা গেছেন। সারান জেলার চাপড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। ২০১৬ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নিষেধাজ্ঞা জারির পর বিহারে ভেজাল মদ্যপানে এ ধরনের ট্র্যাজেডি প্রথম। শুক্রবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শুক্রবার বিধানসভায় নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, বেআইনি অ্যালকোহল পান করে কেউ মারা গেলে তার ক্ষতিপূরণ দেওয়া হবে না।

ভেজাল মদ্যপানে মধ্যপ্রদেশ ভারতে শীর্ষ অবস্থানে রয়েছে। সরকারের নিষেধাজ্ঞা থাকলে বিষয়টি এড়িয়ে চলে যাওয়া উচিত মনে করেন তিনি।

মৃত্যুর ঘটনায় নীতীশ কুমার আরও বলেন বলেন, ‘বিষাক্ত মদ পান করে মারা যাওয়া মানুষের শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশের মানুষ। এ ছাড়া হরিয়ানা, উত্তর প্রদেশ, যেখানেই যান, গল্প একই। প্রচুর মানুষ বিষাক্ত মদপান করে মারা যাচ্ছে।’

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে বিষাক্ত মদপানই মৃত্যুর কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একই অভিযোগ মৃতদের পরিবারের সদস্যদেরও।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print