ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

তাসকিনের বিধ্বংসী বোলিংয়ে আয়ারল্যান্ডকে হারালো বাংলাদেশ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডকে ২২ রানে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে ১৯ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হলে আয়ারল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রান। শেষ পর্যন্ত ৮ ওভারে ৮১ রান তুলতে সক্ষম হয় আয়ারল্যান্ড।

১০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডকে ঝড়ো শুরু এনে দেন দুই ওপেনার পল স্টার্লিং ও রস আডায়ার। উদ্বোধনী জুটিতে ৩২ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। এরপর দলীয় ৩২ রানে রস আডায়ারকে আউট করেন পেসার হাসান মাহমুদ। ১০ বলে ১৩ রান করে আউট হন রস আডায়ার।

এরপর ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে তিন আইরিশ ব্যাটারকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। ৮ বলে ১৭ রান করে পল স্টার্লিং, ২ বলে ১ রান করে লোরকান টাকার ও রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে যান জর্জ ডকরেল।

এরপর হ্যারি টেক্টর ও গ্যারেথ ডেলানি মিলে ব্যাট করতে থাকেন। শেষ দুই ওভারে জয়ের জন্য ১২ বলে ৩৯ রান প্রয়োজন হয় আয়ারল্যান্ডের। সপ্তম ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। এই ওভারে ৭ রান দেন মুস্তাফিজ।

শেষ ওভারে জয়ের জন্য ৩২ রান প্রয়োজন হয় আয়ারল্যান্ডের। শেষ ওভারে বোলিংয়ে এসে ওভারের প্রথম বলেই হ্যারি টেক্টরকে আউট করেন তাসকিন। শেষ পর্যন্ত ৮ ওভারে ৮১ রান তুলতে সক্ষম হয় আয়ারল্যান্ড। ফলে ২২ রানের জয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print